২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০২
শিরোনাম:

লাগেজভর্তি ইনজেকশন পাচারকালে নারী আটক

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ইনজেকশন পাচারকালে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপরে শাহেদা নামের ওই নারী একটি লাগাজে করে পেলটকস-২ এবং পেনটিড মেগাপিল এর ৩৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ব্যাগ খুলে ইনজেকশন দেখতে পান। পরে ওই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ইনজেকশন পাচারের ঘটনায় জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক শাহেদার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন বলেন, সরকারি ইনজেকশন পাচারের সময় এক নারী আটকের কথা জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখব ইনজেকশনগুলো কোথাকার। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Loading