২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২০
শিরোনাম:

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) খালেদ মাহমদু খান বলেন, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত দুজন নরসিংদী ও ভৈরবের ভিন্ন দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয় বলে তিনি জানান।

 

Loading