২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০
শিরোনাম:

বাজারের ব্যাগে মিললো মৃত নবজাতক

যশোরের মণিরামপুরের চালুয়াহাটি এলাকায় বাজারের ব্যাগের ভেতর নবজাতকের মরদেহ পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

চালুয়াহাটি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমানসহ স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার সকালে নেংগুড়াহাট-শয়লাবাজার সংযোগ সড়কের মাঝামাঝি এলাকায় রাস্তার পাশে ধান খেতে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে প্যাকেট খুলতে লুঙ্গি পেঁচানো অবস্থায় নবজাতকের (মেয়ে) মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স একদিন। শিশুটিকে কেউ মেরে ফেলে গেছে নাকি সে মৃতই জন্ম নিয়েছিল নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বানী ইসরাইল বলেন, খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

Loading