নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নারায়ণগঞ্জের থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে রোববার দুপুরে এমভি সিটি ৯ নামক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম ভি আশরাফউদ্দিন ডুবে যায়। এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। কোস্ট কার্ড ও নৌ পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযান চালাচ্ছে।
![]()