ড. হাছান মাহমুদ বলেছেন, তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!মন্ত্রী বলেন, সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। তারা যে কথা বলছে জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সামনে অনেক কথা বলছেন। বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত ১৩ বছর যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং স্বাধীনতা ভোগ করেছে তা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেও নেই।
রোববার (২০ মার্চ) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
![]()