২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫
শিরোনাম:

গজারিয়ায় ভর্তুকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু

নেয়ামূল হক গজারিয়া প্রতিনিধি: আজ সকাল ১০ ঘটিকা হতে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভতুর্কি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে গজারিয়া উপজেলার ০৮ ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও ট্যাগ অফিসারদের তদারকিতে বিক্রয় কার্যক্রম চলছে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তৈল, ডাল ও চিনি প্রতিটি পণ্যের পরিমাণ ২ কেজি করে মোট ৬ কেজির মূল্য ৪৬০ টাকা। এর ধারাবাহিকতায় বাউশিয়া ইউপি কার্যালয় সহ টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায় নিম্নআয়ের পাশাপাশি সচ্ছল পরিবারের সদস্যরা এই পণ্য ক্রয় করছে এমনটি জানায় হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাজী আকতার হোসেন।

বালুয়াকান্দি ইউপি কার্যালয়ে পণ্য ক্রয়ের সময় কার্ড দাড়ি সদস্য লাইনে দাঁড়িয়ে থেকে অজ্ঞতাবশত জানায় টাকা দিয়ে কেন ক্রয় করব সরকারতো আমাদেরকে এভাবে দিয়েছে। এ কথার পরিপেক্ষিতে উপস্থিত সদস্যরা একযোগে ইউপি কার্যালয় হতে বাহির হয়ে যায়। এমনটাই জানায় ট্যাগ অফিসার।

পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে পুনরায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।

 

Loading