২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯
শিরোনাম:

পাঞ্জাবে অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন (ভিডিও)

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট সেনানিবাসের কাছে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। তবে আগুনে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার (২০ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেনানিবাস এলাকা থেকে ওই বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগে।

এর আগে রোববার সিয়ালকোটের সেনাঘাঁটির কাছে এই গোলাবারুদের গুদামে আগুনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওচিত্রে ওই গুদামে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সূত্র : জিও নিউজ

Loading