৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২
শিরোনাম:

সাংবাদিকদের দেখে দৌড়ে পালালেন সুবাহ

বিনোদন প্রতিবেদক : ট্রেইলর শেষ হওয়ার আগেই সাংবাদিকদের ক্যামেরা দাড় করানো দেখে দৌড়ে পালালেন নবাগত অভিনেত্রী সুবাহ । এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।  বিভিন্ন সময় ভাইরাল হওয়ার জন্য সুবাহ বিভিন্ন কান্ড করে বসে বলে জানিয়েছে অনেকেই।
১৯ মার্চ এফডিসিতে জহির রায়হান ভবনের সামনে বসন্ত বিকেল সিনেমার মুক্তির দিন ঘোষনা করেন পরিচালক রফিক শিকদার।সংবাদ সম্মেলন শেষ হলে ট্রেইলর চলাকালীন সময়ে সুবাহকে বক্তব্য নেওয়ার বিষয়ে  কয়েকবার সাংবাদিক জয়, মাসুদুর রহমান  সহসাংবাদিকরা ডাকলে তিনি দাড়াতে বলে। সকল ক্যামেরা স্টেজের পাশে দাঁড়ানো থাকলে তিনি কাউকে কিছু না বলেই হঠাৎ উঠেই দৌড়ে পালিয়ে যায় ।
সাংবাদিকদের দেখে দৌড়ে পালানো নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এফডিসি জুড়ে ।  তিনি হঠাৎ কেন দৌড়ে পালালেন? কি ভয় ছিলো তার?   নানা প্রশ্নের জন্ম দিয়েছে সকলের মধ্যে।
একাধিক বার মুঠোফোনে কল করলেও তার নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পরিচালক রফিক শিকদার ২০ মার্চ সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, আমি যে পরিচালক আমাকে পর্যন্ত বলে যায়নি। এ বিষয়টি নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি । নায়িকার এমন আচরণ আমার জন্য ভীষণ বিব্রতকর। বিষয়টির জন্য সাংবাদিক ভাই/ বন্ধুদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!