৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গাড়িসহ মেয়র খাদে

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িসহ খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। উন্নত চিকিৎসার জন্যে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সাইকেলআরোহী অপর এক কিশোরকেও বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২১ মার্চ) সকাল আটটার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া মস্তুকটানা নামক এলাকায় তিনি এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারেক নামের স্কুলপড়ুয়া এক সাইকেলআরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেয়রকে বহনকারী গাড়িটি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এতে চালক ও মেয়রসহ গাড়িতে থাকা মোট তিনজন আহত হয়। সাইকেলআরোহী কিশোর তারেকের অবস্থাও সংকটাপন্ন বলে জানান তারা।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, মেয়রকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করা হয়েছে। তার হাতে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। বাকি দু’জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

Loading