৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গবার (২২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ৩১ মার্চ দিন ধার্য করে বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন। এছাড়া সম্রাটের জামিন শুনানির জন্য ৩১ মার্চ দিন ধার্য করেন।

গত বছর ২২ সেপ্টেম্বর কারাগারে থাকা সম্রাটকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) জারি করেন আদালত। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এদিন দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।

 

Loading