২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫২
শিরোনাম:

কাজ করতে না পারলে পদত্যাগেরও সাহস থাকতে হবে: ইসিকে দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপে একথা বলেন। সোমবার (২২ মার্চ) বেলা সোয়া ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শুরু হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচনকালীন সরকার নির্বাচনের ফলাফলের ব্যাপারে নিস্পৃহ থাকবে। সে নির্বাচনের ফলাফলকে নিজের পক্ষে নেয়ার ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না অথবা কোন ধরনের উৎসাহও যোগাবে না।”

তিনি আরও বলেন, এমন সরকার যদি না থাকে, তাহলে নির্বাচন কমিশনের সংবিধান এবং আইনে প্রদত্ত অধিকার কার্যকর করার কোন সুযোগ নাই।

তিনি বলেন, “আগের নির্বাচন কমিশনারের কাছে আমরা এসেছিলাম। পূর্বে অনুষ্ঠিত দুটি অপ্রিয়, অবাঞ্চিত এবং কুৎসিত নির্বাচনের অভিজ্ঞতার পর তিনি আমাদের কাছে জানতে চান, সামনে কী করা যেতে পারে। আমরা বলেছিলাম, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের দ্বিতীয় দফায় মতামত দেওয়ার জন্য ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নিয়েছেন ১৭ জন।

সংলাপে উপস্থিত হয়েছেন ড. জাফরুল্লাহ চৌধুরী, ড. ইফতেখারুজ্জামান, আলী ইমাম মজুমদার, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক নজরুল ইসলাম, সঞ্জীব দ্রং, আবু আলম মো. শহীদ খান, মহিউদ্দিন আহমেদ, খুশী কবির, রুবায়েত ফেরদৌস, ড. সিনহা এম এ সাঈদ, আব্দুল লতিফ মন্ডল, বেগম শাহীন আনাম, ড. মোস্তাফিজুর রহমান, ড. জহুরুল আলম, এবং ড. শেখ হাফিজুর রহমান। ৭১, ডিবিসি ও সময় টিভি

 

Loading