বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্তবর্তী রাজস্থলীতে দুই পক্ষের বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।পুলিশের টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার জানিয়েছেন, পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এর আগে গত ৫ মার্চ বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহত হয়।
৬ মার্চ সকালে রোয়াংছড়ি ও রুমা এলাকার সাঙ্গু নদীর তীরে একটি খাদায় মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা।
![]()