২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৩
শিরোনাম:

সার্ভার ডাউন নয়, অনলাইনে আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ ছিলো: পাসপোর্ট ডিজি

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরী আরও বলেন, আমাদের সার্ভার কখনোই ডাউন ছিলো না, এর আগে সার্ভারে কাজ চলায় গত সপ্তাহের মঙ্গল ও বুধবার সাময়িকভাবে সার্ভার বন্ধ রাখা হয়েছিলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ‘সোমবার ওয়েব পোর্টালে অ্যাপলিকেশন করা যাচ্ছিলো না, আন্ডার মেইন্ট্যানেন্স ছিলো। সেটা ঠিক হয়ে গেছে’।তিনি আরও বলেন, ওয়েব পোর্টালটি সাময়িকভাবে বন্ধ ছিলো। মঙ্গলবার সকাল ৯টায় খোলার কথা থাকলেও সেটা সম্ভব না হলে, পরে খুলে দেয়া হয়েছে। এখন সব কিছু ঠিক হয়ে গেছে।

পাসপোর্ট করতে আসা সাকিব হোসেন জানান, মানুষের ভিড় বেড়েছে, সকালের দিকে সার্ভার না থাকায় অনেকেই ফিরে গেছেন। তবে কাজ হচ্ছে কিন্তু খুব দেরিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সার্ভারে একটু সমস্যা রয়েছে, পাসপোর্ট জমা দিতে এসে বেশির ভাগ মানুষকেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

 

 

Loading