২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২২
শিরোনাম:

শিশুকে ধর্ষণ করতো স্বামী সহযোগিতা করতো স্ত্রী

যশোরের বাঘারপাড়ায় খাবারের লোভ দেখিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২১ মার্চ) দিবাগত রাতে শিশুটির বাবা বাদি হয়ে বাঘারপাড়া থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বাঘারপাড়া থানা পুলিশ মঙ্গলবার ভোরে অভিযুক্ত ভ্যানচালক আকাশ হোসেন (২৪) ও তার স্ত্রী সীমা খাতুনকে (২১) গ্রেফতার করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত শনিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের গুচ্ছপাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলায় বাদী উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে তার ৯ বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজ বসতঘরে ধর্ষণ করতো পুকুরিয়া গ্রামের সবুর মোল্যার ছেলে আকাশ হোসেন। এ কাজে তাকে সহযোগিতা করত তার স্ত্রী সীমা খাতুন। কিন্তু শনিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে শিশুটি তার প্রতিবেশী এক চাচিকে বিষয়টি জানায়। এরপর তিনি আশপাশের লোকজন ও শিশুটির পরিবারকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে গুচ্ছপাড়ার বাড়ি থেকে অভিযুক্ত ভ্যানচালক ও তার স্ত্রীকে গ্রেফতার করে।

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষক পুকুরিয়া গ্রামের সবুর মোল্যার ছেলে আকাশ হোসেন ও ধর্ষণে সহায়তাকারী তার স্ত্রী সীমা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

Loading