২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম:

তারেক রহমানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ওপর যুক্তরাষ্ট্র আরও অনেক আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন।

অনুষ্ঠানে হানিফ বলেন, র‍্যাব এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বিএনপির এত মাথাব্যথা কেন? অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ওপর যুক্তরাষ্ট্র আরও অনেক আগ থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী, র‌্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একটি শ্রেণি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। অথচ আমাদের সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে কাজ করছে, দেশের জন্য সুনাম বয়ে আনছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি অপপ্রচার চালিয়ে এসব বাহিনীর সুনাম নষ্ট করতে চাচ্ছে।

এছাড়া আলোচনায় মিছবাহুর রহমান চৌধুরী পবিত্র রমজানের আগে নিরপরাধ আলেমদের মুক্তির দাবি করেন। ‌অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, আল্লামা রুহুল আমিন খান, আল্লামা আব্দুর রহমান, মাওলানা মোশারফ হোসেন মাহমুদ, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

Loading