জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি ঃ কুয়াকাটা, আলীপুর ও মহিপুরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার দুপুরের দিকে শেখ রাসেল সেতুর নিচে এবং দুপাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কুয়াকাটা মহাসড়কের দুপাশে গড়ে ওঠা কাঁচা বাজার সহ শতাধিক দোকান ভেঙে ফেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় কোন প্রকার নোটিশ ছাড়াই মহিপুর প্রেসক্লাবের টিনের ঘরটি গুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন প্রেসক্লাব সদস্যরা। এছাড়া এসময় ফুটপাতে বসা দুই তরমুজ ব্যবসায়ীর ৫ শতাধিক তরমুজ বুল্ডোজার দিয়ে মাটির সাথে ফিসে দেয়ার অভিযোগ উঠেছে।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
![]()