২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৩
শিরোনাম:

‌আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর দিক নির্দেশনা বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মামুন সংগীয় ফোর্স অনুপ ও আব্দুল হাই অভিযান পরিচালনা করে পারিবারিক জারি নং সিআর-১৯/১৬ মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুল‍্যা ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের মোবারক সরদারের ছেলে সিরাজুল ইসলাম (৩৫)কে সোমবার দিবাগত গভীর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে (২২ মার্চ) মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading