গজারিয়ায় ক্লিনিক ও ফার্মেসীকে আর্থিক জরিমানা দিয়ে ছাড়
Rubel Sheikh, মার্চ ২৩, ২০২২ at ১:০৪ অপরাহ্ণ
নেয়ামূল হক গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: গত মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেই ছাড় দিলেন সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এই ব্যক্তি মালিকানা ক্লিনিক গুলো ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু সার্টিফিকেট নাই। জেলা সিভিল সার্জন কর্তক লাইসেন্স ও সিজারিয়ান অপারেশনের নার্কোটিসকসের সনদ নাই ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।
উল্লেখিত সনদের পাশাপাশি দক্ষ জনবল ৬জন থাকার কথা থাকলেও আছে ২জন। মঙ্গলবার দুপুরে জামালদি বাস স্ট্যান্ড গজারিয়া হাই ওয়ে ও থানা রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভাটেরচর মা ক্লিনিককে ৫০০০টাকা এবং ভবেরচর বাস স্ট্যান্ডে বশির ফার্মেসী ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা ওষুধ প্রশাস অধিদপ্তরের কর্মকর্তা মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ এভাবে জরিমানা করে ছেড়ে দিলে তারা সংশোধন না হয়ে প্রতিবারই জরিমানা দিতে প্রস্তুত থাকবে। তাই সে সকল ক্লিনিক বা ফার্মেসী অন্যায়ভাবে লাইসেন্স ছাড়াই ক্লিনিক চালায় তাদের ক্লিনিক বন্ধ করে আইনের আওতায় আনা প্রয়োজন ছিল বলে মনে করেন সচেতন মহল।
Thank you for reading this post, don't forget to subscribe!