২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৭
শিরোনাম:

অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার, স্বামী ও ভাসুর আটক

কুমিল্লার দেবিদ্বারে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুমী আক্তার (১৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় নিহতের স্বামী মো. এমরান ও ভাসুর মো. কালু মিয়াকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রুমী আক্তারের লাশ দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দেবিদ্বার উপজেলার জাফগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছগুরা) গ্রামের মাদারবক্সী বাড়ির মৃত সাহেব আলীর মেয়ে রুমী আক্তারের সঙ্গে একই ইউনিয়নের বারুর গ্রামে আসকের বাড়ির আবদুল আজিজের ছেলে মো. এমরান হোসেনের ছয় মাস আগে বিয়ে হয়।

নিহতের ভাই মো. নুরুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে ছেলেপক্ষ যৌতুকের জন্য আমার বোনের ওপর অত্যাচার করত। শেষ পর্যন্ত পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার বোনটাকে মেরে ফেলেছে তারা। রুমীর গলায় ফাঁস থাকলেও, পা মাটিতে লাগানো ছিল।

এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে পাঠানো হয়েছে।

Loading