২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৪
শিরোনাম:

আন্দোলন করে দলীয় সরকারের অবসান ঘটাতে হবে: জাফরুল্লাহ চৌধুরী

সম্প্রতি জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাপারে তিনি বলেন, মির্জা ফখরুল কি বলেছেন তাতে তো আমার কিছু করণীয় নাই। তারা যদি হারিকিরি (আত্মহত্যা) করতে চান, আমি কি বলবো। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে ন্যায়ের পাশে দাঁড়াতে হবে। তারা যদি তা ডেলিভার করতে না পারেন তাদের পদত্যাগ করা উচিৎ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৩ মার্চ) দুপুরে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

তিনি বলেন, এই হাইকোর্টেই আছে খুনের মামলা। এক রিকশাওয়ালা তার স্ত্রীকে জবাই করায় তার ফাঁসি হয়েছিল। তারপরেও কয়েক সপ্তাহের জন্য তার জামিন হয়েছিল। খালেদা জিয়া তো কাউকে জবাই করেননি। আমি মনে করি ন্যায়ের খাতিরে খালেদা জিয়ার জামিন দেয়া উচিৎ এবং তাকে বেরিয়ে আসা উচিৎ।

এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪ সালে ৩ লাখ লোকের মৃত্যু হয়েছিল অনাহারে। অথচ নোবেলজয়ী অমর্ত্য সেনের হিসেব মতে তৎকালীন সময়ে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। কেন? ভূল শাসন, সুশাসনের অভাব, অনাচার, দূর্নীতি। সেজন্য যার খাদ্য প্রয়োজন তাদের কাছে খাদ্য পৌঁছাতে পারেনি। আজকে আবার দূর্ভিক্ষের মতো চলছে, তবে এখন কেউ অনাহারে নেই। রাস্তার উপর দাঁড়িয়ে টিসিবির পণ্য নেয়া অত্যন্ত অপমানজনক। আমি বারেবারে বলেছি, প্রধানমন্ত্রী আপনি রেশনিং করেন। সিন্ডিকেট না ভাংতে পারলে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়বে।

 

Loading