২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৮
শিরোনাম:

টিপু-প্রীতি হত্যা: শুটার মাসুম ৭ দিনের রিমান্ডে

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার শুটার মো. মাসুম ওরফে আকাশকে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৮ মার্চ) তাকে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। আকাশের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মন্জুর করেন।

Loading