৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

আসন্ন রমজানে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

সোমবার মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজার সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে এপ্রিল মাসের ৩ বা ৪ তারিখ থেকে শুরু হবে রমজান মাস।

 

Loading