২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৭
শিরোনাম:

কলাপাড়ায় গাছের চাঁপায় শিশুর মত্যু।।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গাছের চাপাঁয় মো.তাহমিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাহমিদ ওই গ্রামের মো.শাহজালাল ফকিরের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীর উঠোনে গাছ কাটার সময় রশি থেকে গাছ ছুটে যায়। এসময় গাছের নিচ থেকে দৌঁেড় যাওয়ার সময় শিশুটি চাঁপা পড়ে।এতে তার মাথার পিছনে মারাত্মক জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, গাছ চাঁপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Loading