ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী উরফি জাভেদ নিজেকে দিন দিন বিতর্কের তুঙ্গে নিয়ে যাচ্ছেন। খবরের পাতায় নতুন নতুন শিরোনামে ধরা দিচ্ছেন অহরহ। খোলামেলা পোশাক পরে এর আগে বহুবারই ভক্ত-সমর্থকদের উস্কে দিয়েছেন। কিন্তু লাগাম টানেননি কখনো। বরং সাবেক এ বিগ বস প্রতিযোগী এখন আরও বেপরোয়া।
Thank you for reading this post, don't forget to subscribe!সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন উরফি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তার শরীরে একটি সুতোও নেই। পোশাকের পরিবর্তে নিজের ছবি গায়ে জড়িয়ে লজ্জা ঢাকছেন তিনি। সঙ্গে কোমর দোলাচ্ছেন গানের তালে।
ওই ভিডিও পোস্ট করে ক্যাপশনে উরফি লিখেছেন- ‘চিনে নাও আসল উরফিকে!’ এ-ও জানিয়েছেন, নিজের ছবিকে পোশাক হিসেবে গায়ে জড়ানোর এ স্টাইল তিনি রপ্ত করেছেন ইন্টারনেট ঘেঁটে।
শরীরজুড়ে ছবি আর ছবি, এ কেমন পোশাকে উরফি!
তবে নেটিজেনরা মনে করছেন, উরফি সব সীমা অতিক্রম করে ফেলেছেন। এতদিন খোলামেলা পোশাক পরলেও এখন সেটুকুও পরার প্রয়োজন মনে করছেন না।
যদিও নিজেকে কিভাবে খবরের শিরোনামে রাখতে হয় সেটা এরইমধ্যে ভালো করেই মুখস্থ হয়ে গেছে লখনউয়ের মেয়ে উরফির। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও ধরা দিয়েছেন ‘বিগ বস ওটিটি’ শো’র প্রতিযোগী উরফি।
কদিন আগেই উরফির অডিশন চলছিল। হঠাৎ সেখানে পুলিশ হাজির হয়। কাস্টিং ডিরেক্টর দাবি করেন, উরফিই নাকি অ্যাডাল্ট ফিল্ম বানানোর জন্য জোর করেছিলেন। পরে অবশ্য রফা করে রক্ষা পান উরফি।
![]()