২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৪
শিরোনাম:

দীর্ঘ ৪০ বছর পর কলেরার প্রকোপে দিশেহারা আইসিডিডিআরবি

দীর্ঘ ৪০ বছর পর দেশে আবারও কলেরার প্রকোপ দেখা দিয়েছে। আইসিডিডিআরবিতে ভর্তি রোগীর ৩০ শতাংশই কলেরাতে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে রোগীদের বড় একটি অংশ মনে করেন অনিরাপদ পানি সরবরাহব্যবস্থার কারণেই আক্রান্ত হয়েছেন তারা। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও অনিরাপদ পানি-ই এ পরিস্থিতির জন্য দায়ী। এ ব্যর্থতার জন্য ওয়াসা দায় এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।  ৩৫০ শয্যার বাইরেও বসানো হয়েছে দুটি তাঁবু। তবু নেই তিলধারণের ক্ষমতা।

গত ২০ দিন ধরে কলেরা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রতিদিন ১ হাজার ২০০ বেশি রোগী। গত ৪ দিন ধরে এ রোগীর সংখ্যা ছড়াচ্ছে ১ হাজার ৩০০। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তীব্র গরম, নোংরা পরিবেশ আর ময়লা-দুর্গন্ধযুক্ত পানি তাদের আক্রান্ত করেছে এ রোগে।

হাসপাতালে আসা ভুক্তভোগীরা বলেন, ওয়াসার পানি নোংরা আসে, গন্ধ পানি পান করা যায় না। বাধ্য হয়ে পান করতে হয়। মাঝে মাঝে ভালো পানি এলেও নোংরা ও গন্ধ পানি আসে। পান করার সঙ্গে সঙ্গে এ অবস্থা হচ্ছে।

আইসিডিডিআরবির চিকিৎসকরা জানান, বর্তমানে ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় ৩০ শতাংশ কলেরায় আক্রান্ত।

কলেরা নিয়ন্ত্রণে বাংলাদেশ বেশ সাফল্য পেলেও আবারও প্রাদুর্ভাব বাড়ার পেছনে জলবায়ুজনিত পরিবর্তন ও অনিরাপদ পানিকে দায়ী করছেন চিকিৎসকরা।

দীর্ঘদিন পর আবারও কলেরার প্রাদুর্ভাবে কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করান বিশেষজ্ঞরা। তাদের মতে, সুপেয় এবং নিরাপদ পানীয় নিশ্চিতে ব্যর্থতাই তৈরি করেছে এ পরিস্থিতি।

সরবরাহ করা পানি কতটা নিরাপদ- এ ব্যাপারে ঢাকা ওয়াসার সঙ্গে বারবার যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি।

Loading