৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

ডিসি, ইউএনওরা এখন আওয়ামী লীগের কর্মসূচি পালন করেন: সংসদে হারুন

বিএনপির স্থানীয় সরকার ও পৌরসভা সংশোধনী বিলের বিষয়ে কথা বলতে গিয়ে হারুনুর রশিদ বলেন, এই আইনের প্রয়োজনতা কি, সেটা আমাদের বুঝাতে হবে। বুঝাতে পারলে আমরা আপনাদের হেল্প করবো। অন্যথায় ওয়ার্কআউট করবো। এর পর আইন পাসের সময় তিনি ওয়াক আউট করেন। বিটিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩১ মার্চ) সংসদের অধিবেশনে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব না পালন করতে পারলে সেটা সরকারের ব্যর্থতা। স্থানীয় সরকরের প্রশাসনগুলো ক্যান্সারে আক্রান্ত।

তিনি বলেন, আগে থেকেই কোনো কারণে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় না থাকলে সেখানে সচিবরা দায়িত্ব পালন করে আসছেন। সেখানে নতুন করে প্রশাসন নিয়োগের আইন করার অর্থ কি?

হারুনুর রশিদ বলেন, বর্তমানে যারা প্রতিনিধি আছে তাদের বেশিরভাগই বিনা ভোটে নির্বাচিত । আমার নির্বাচিত এলাকাসহ অন্যান্য এলাকায় দেখা গেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের যারা ভোট দিয়েছেন তারাও টিসিবির ফ্যামিলি কার্ড পাচ্ছেন না। অন্যরা তো অনেক দূরের কথা।

আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী বলেন, পৌরসভায় যে পানি সরবরাহ করা হয়, তা নিম্নমানের। পানির যে দাম ধরা হয়, তা অনেক বেশি। আমার নির্বাচনী এলাকায় পৌরসভার পানির দাম আশপাশের এলাকার চেয়ে অনেক বেশি। আমি সমন্বয় করার কথা বলেছি। কিন্তু তারা বলে আমাদের কিছু করার নেই।

Loading