২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১০
শিরোনাম:

যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ি: এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক

যুক্তরাষ্ট্রে তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এবং তার ভাই অনন্ত কুমার সিনহার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার এ মামলাটি দায়ের করেন। ডিবিসি ও যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত তিনতলা বা‌ড়িটির দাম ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলা‌দেশি মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ৮৬ টাকা হি‌সাবে) ২ কো‌টি ৪০ লাখ টাকা। ২০১৮ সালের ১২ জুন এস কে সিনহা সম্পূর্ণ ক্যাশ ডেলিভারিতে নিউজার্সির প্যাটারসনের জাপার স্ট্রিটে ১৭৯ হোল্ডিংয়ের বাড়িটি কিনেছেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, ছোট ভাই অনন্ত কুমার সিনহাকে ব্যবহার করে এস কে সিনহা বাড়িটি কেনার অর্থ বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন পেশ করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। কমিশনের অনুমোদন পেলেই মামলাটি দায়ের করা হয়।

 

Loading