৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৯
শিরোনাম:

ডিসেম্বরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কী চায় তা তারা নিজেরাই জানে না। তাদেরকে এদিক-ওদিক না ঘুরে নির্বাচনে অংশ নেবার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, গত বারো বছরে কোনো লাভ হয়নি। আগামী এক বছরেও কোনো লাভ হওয়ার সম্ভবনা নেই। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে, কারও জন্য অপেক্ষা করবে না। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ ঘোষণার নির্দেশ দেন।

 

Loading