২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৩
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চর চারতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, চর চারতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনু সরকারের বাড়ি ও শেয়াল বাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সরাইল সার্কেল এএসপি আনিছুর রহমান, এসআই মফিজ, কনস্টেবল মারুফ ও শোহানসহ চার জন আহত হয়। এসময় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকও আহত হন।

তিনি আরো জানান, আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Loading