২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৬
শিরোনাম:

গজারিয়ায় চর বাউশিয়ায় পচ্চিম কান্দি নতুন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান মিজানুর রহমান

নেয়ামূল হক গজারিয়া প্রতিনিধি: গ্রাম হবে শহর শহর হবে উন্নত তারই ধারাবাহিকতায় বাউশিয়া ইউনিয়ন কে উন্নত ও মডেল ইউনিয়ন গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন মিজানুর রহমান প্রধান, মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস  এর বরাদ্দে, চর বাউশিয়ায় পচ্চিম কান্দি নতুন রাস্তার নির্মাণ এবং পুরান বাউশিয়া ইপিআই থেকে মধ্য বাউশিয়া গ্রামের আনোয়ার আলী প্রধানের বাড়ি পর্যন্ত রাস্তাটি মাটি ভরাট ইট সলিং এর কাজের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান মিজানুর রহমান।
গত (২-এ এপ্রিল) শনিবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের, চর বাউশিয়া পশ্চিম কান্দি সংযোগ রাস্তাটি ঈদগাহ ও কবরস্থান হয়ে পোড়া চক বাউশিয়া হাই স্কুল ব্রিজ পর্যন্ত দীর্ঘ এই নতুন রাস্তাটি নির্মাণ কাজ এবং পুরান বাউশিয়া ইপিআই থেকে মধ্য বাউশিয়া গ্রামের আনোয়ার আলী প্রধানের বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাট ইট সলিং এর কাজের শুভ উদ্বোধন করা হয়।
এমপি বরাদ্দের আওতায় রাস্তাটি উদ্বোধন কালে বাউশিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাইজুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রদান, ৭নং ওয়ার্ডের মেম্বার ওবায়দুল সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এসময় স্থানীয় এলাকাবাসীরা জানায়,  এই রাস্তাটি তাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পাশে হওয়াতে বাইপাস সড়ক হওয়ার অন্যতম একটা রাস্তা হিসেবে গন্য হয়েছে। এই রাস্তাটি পেয়ে তারা অন্তত খুশি।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!