২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৪
শিরোনাম:

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নবীন সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আইন-প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন এ আহ্বান জানান। বিটিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, যখনই যে যেখানে দায়িত্ব পালন করবেন মানুষের কথা চিন্তা করবেন, যে এলাকায় কাজ করবেন. সে এলাকা সম্পর্কে জানতে হবে, সে এলাকার মানুষের আচার-আচরণ সম্পর্কে জানতে হবে, জীবন-জীবিকা সম্পর্কে জানতে হবে। কিভাবে তাদের উন্নতি করা যায় সে বিষয়ে আপনাদেরই সবচেয়ে ভালো সুযোগ রয়েছে’।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সরকারের যে পরিকল্পনা, তা বাস্তবায়নের মূল কারিগর হবেন আজকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। তাই তৃণমুল থেকে অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের অসাম্প্রদায়িক চেতনার উন্নত বাংলাদেশকে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আহ্বান জানান সরকার প্রধান।

Loading