২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৩
শিরোনাম:

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে আবারে একটি মৃত কচ্ছপ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে আবারো একটি মৃত কচ্ছপ। এটির আনুমানিক ওজন ২০
থেকে ২৫ কেজি। রবিবার দুপুরের দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় এ কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে এ কচ্ছপটি মাটি চাপা দেয়। এ কচ্ছপটি অর্ধগলিত এবং এটির পেটে ডিম ছিলো। উপকূলে ডিম ছাড়তে এসে জেলেদের জালে আটকে এটি মারা যেতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কি কারনে মারা গেছে সেটা নিশ্চিত করে বলতে পারেনি
কেউ।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কচ্ছপটি জোয়ারের তোরে ভেসে এসে সৈকতে আটকা পরে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। যাতে পরিবেশের দূর্গন্ধ না ছাড়ায় এজন্য এটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়। এটি নিয়ে এবছর কুয়াকাটা সৈকতে মোট ৫ টি মৃত কচ্ছপ ভেসে আসে। এগুলো ডিম পাড়ার জন্য তীরে আসার পথে জেলেদের জালে আঘাত পেয়ে মারা
যেতে পারে বলে ধারনা করেছে মৎস্য গবেষক সহ স্থানীয়রা। ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপকূলে চলে আসে। যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভাসিয়া।

এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে পারে। তবে এটার বয়স ১৫-২০ বছর। কচ্ছপটি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে এই গবেষক জানিয়েছেন। পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।

Loading