২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৭
শিরোনাম:

শৌচাগারে মিললো ১০ টাকা কেজির সাত বস্তা সরকারি চাল

গাজীপুরের কালিয়াকৈরে একটি গণ শৌচাগার থেকে দরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত ৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব চান্দরা রেললাইন রমেশের টেক এলাকার মন্দিরের পাশে পৌরসভার ৮নং ওয়ার্ডের গণ শৌচাগার থেকে এসব চাল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি গোডাউন থেকে উত্তোলন করা ১০ টাকা কেজি দরে বিক্রির চাল বেশি দামে দোকানদারের কাছে বিক্রি করার জন্য লুকিয়ে রেখেছেন স্থানীয় একজন ডিলার এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে।

এ বিষয়ে ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সাংবাদিকদের বলেন, “সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল লুকিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে উপেজলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা কে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।

ট্রিবিউন 

Loading