৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

নির্বাচন কমিশনকে নিজস্ব লোকবল দিয়ে ভোট করার পরামর্শ জাতীয় দৈনিকের সম্পাদকদের

গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সোয়া ১১টার দিকে কমিশনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। এই ধাপে ৩৪ জন গণমাধ্যম ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হলেও ২২ জন উপস্থিত আছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, আপনারা ন্যায্য ভোট করতে পারবেন না। যদি ৫০ শতাংশও সুষ্ঠু ভোট করতে পারেন তাহলে আপনাদের সালাম। সারাদেশে একদিনে কেন নির্বাচন করতে হবে? বিভিন্ন জেলা ভাগ করে নির্বাচন করতে পারলে ভালো হয়। পর্যায়ক্রমে কয়েকদিনে নির্বাচন করলে ভোট সুষ্ঠু করা সম্ভব।

এর আগে, ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করেছে ইসি। সবমহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

 

 

 

Loading