২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে চাঁদা না দেয়ায় ইটভাটা মালিককে মারপিট, গ্রেফতার ১

মোঃ ফারুক হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে চাঁদা না দেয়ায় ইটভাটা মালিক আইয়ুব সরকারকে মারপিট করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এঘটনায় আবু হেনা (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় আইয়ুব সরকারের স্ত্রী রাশেদা খাতুন বাদী হয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সালসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার অন্য আসামীরা হলো, উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আবু হেনা (৩৫), মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ সুইট হোসেন (৪২) একই ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত আবুল কাশেম শাহ এর ছেলে মোঃ ফয়সাল হোসেন (৩২) ও কাওছার হামিদ (৩৫) এবং মৃত আঃ খালেক বুলুর ছেলে মোঃ রুবেল হোসেন (৩২)।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, খাদাইল গ্রামের আইয়ুব সরকারের খাদাইল এবং পাঁড়োরা মৌজায় সরকার ব্রিকস নামে দুটি ইটভাটায় খাদাইল সরদার পাড়ার পূর্বদিক থেকে ট্রাক্টরযোগে মাটি বহন করা হচ্ছিল। গত ২৯ মার্চ রাত ১০ টার পর এলাকার স্থানীয় কয়েকজন লোক মাটি কাটাসহ রাস্তা দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেয়। এ সময় ট্রাকের ড্রাইভার ইটভাটা মালিক আইয়ুব সরকারকে ফোনে অবগত করলে আইয়ুব সরকার ঘটনাস্থলে যাওয়ার পথে সরদারপাড়া বুলু সরদারের বাড়ির কাছে পৌঁছালে উল্লেখিত চাঁদাবাজরা তার পথ রোধ করে। এ সময় তারা আইয়ুব সরকারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে তার স্বজনরা প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে তাঁকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম বলেন, আবু হেনাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে ধরতে অভিযান চলমান আছে।

Loading