২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১০
শিরোনাম:

টিপ পরা নারীকে হেনস্তার ঘটনার সত্যতা মিলেছে

টিপ পরা নিয়ে রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষক ড. লতা সমাদ্দারকে হেনস্তার প্রাথমিক সত্যতা পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৯ এপ্রিল) বিকেলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ড. লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত প্রটেকশন বিভাগের কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এজন্য যে প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন তাই করা হবে। জাগোনিউজ ২৪

গত ২ এপ্রিল রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে হেনস্তার শিকার হন বলে দাবি করেন লতা সমাদ্দার। জনকণ্ঠ

তিনি অভিযোগ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে লম্বা দাঁড়িওয়ালা এক যুবক ‘টিপ পরছোস কেন’ বলেই গালিগালাজ শুরু করেন। ওই যুবকের গায়ে পুলিশের পোশাক ছিলো। পরে লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঢাকা পোস্ট

অভিযোগের পর ৪ এপ্রিল নাজমুল তারেককে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই কনস্টেবলকে।

Loading