ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল।
Thank you for reading this post, don't forget to subscribe!গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পলটানা গ্রামের কালু বাড়ৈর ছেলে গোপাল বাড়ৈ (৩০), খোকন বাড়ৈর ছেলে অটল বাড়ৈ (২২), প্রতাপ চন্দ্র বাড়ৈর ছেলে প্লাবন বাড়ৈ (২৫) এবং মশুরিয়া গ্রামের নারায়ণ বালার ছেলে বরুণ বালা (২৩)।
রোববার (১০ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, গত ২৬ মার্চ রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি মন্দির থেকে গান শুনে মামাবাড়ি যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সারারাত পালাক্রমে গণধর্ষণ করা হয়। পরদিন অন্য জায়গায় আটকে রেখে তিনদিন ধরে ফের সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। একপর্যায়ে নির্যাতিতা জানালা ভেঙে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চাঞ্চল্যকর ও আলোচিত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে ঢাকা, গোপালগঞ্জ ও মাদারীপুরের শিবচর থেকে গ্রেফতার করা হয়। আসামিরা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। তাদের নামে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পের সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম।
![]()