আশাশুনি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সার্ভিস ডেস্কের/শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
Rubel Sheikh, এপ্রিল ১০, ২০২২ at ৯:৫০ অপরাহ্ণ
বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সার্ভিস ডেস্কের শুভ উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন আশাশুনি থানার নেয় নিষ্ঠাবান, সৎ ও দক্ষ, মানবিক অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) ও পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বড়দল ইউপির চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, থানার সেকেন্ড অফিসার এসআই আবু হানিফ, এস আই আজিজুল ইসলাম, নবাব আলী, গাজী নূরনবী, আমিনুল ইসলাম, মিঠুন কুমার, অভিক বড়াল, এএসআই রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমেদ, তপন কুমার, আব্দুল জব্বার, বকশি প্রতিভা সহ থানা পুলিশের সদস্য সাংবাদিক ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ মুজিব বর্ষের অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় থানা পুলিশের মাধ্যমে গৃহ নির্মাণের তালিকাভুক্ত বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের ভূমিহীন গৃহহারা সবুর সরদারের স্ত্রী জাহানারা খাতুনকে প্রস্তুত করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!