২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬
শিরোনাম:

ইসলামপুর রাস্তায় বেড়া দেওয়ায় অবরুদ্ধ ৫ পরিবার (আহত ৩)

মোঃ বাকিরুল ইসলাম (জামালপুর প্রতিনিধি) :  জামালপুরে ইসলামপুর উপজেলা পৌরসভা মধ্য দড়িয়াবাদ রাস্তায় বেড়া দেওয়ায় অবরুদ্ধ ৫ পরিবার (৩ এপ্রিল) জমি-জমা নিয়ে বিরোধের জেরে একটি বসতবাড়ির সামনে চলাচলের দুইটি রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বাড়িতে চলাচলের রাস্তায় দেওয়া হয়েছে টিন ও বাঁশের বেড়া।

Thank you for reading this post, don't forget to subscribe!

এতে ওই বাড়ির ৫টি পরিবার গত ৯ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। জানা যায়, ইসলামপুর পৌরসভার মধ্য দরিয়াবাদ গ্রামের আবেদ আলী, আাকালু, নিপা বেগম জমেলা ও বিমলা, শফিকুল পরিবারের ২২ সদস্যকে নিয়ে পৈত্রিক বসতভিটায় বসবাস করে আসছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে দালাল খলিল, বিল্লাল, দুলাল,বাবুল পিতা উভয়ঃ মৃত গুফার, ফিয়োজা বেগম ৯ দিন আগে দুইটি রাস্তায় বাঁশের বেড়া ও টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

চলাচলের রাস্তায় টিনের বেড়া দেওয়া হয়েছে নিহার বানু বলেন, গত ৯ দিন ধরে আমরা বাড়ির বাইরে যেতে পারছি না। আমার ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। ঘরে চাল-ডাল নেই। তবুও বাজারে যেতে দিচ্ছে না। ওই বাড়ির আরেক বাসিন্দা আকালু হোসেন বলেন, দালাল খলিল এর জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু আমাদেরও তারা গৃহবন্দী করে রেখেছে। অভিযুক্ত দালাল খলিল বলেন, জমি নিয়ে নিহার বানু সঙ্গে আমাদের বিরোধ চলছে।

তাই আমরা বাড়ির সামনে বাঁশ ও টিন দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আবেদ আলী বলেন, আমার স্ত্রী নিহার বানু ও আমার মেয়ে আল্পনা, আমার ভূমিহীন ভাগ্নি জমেলা বেওয়াকে দালাল খলিলের পরিবারসহ এবং ভাড়াটিয়া সন্ত্রাসীকে নিয়ে (৫ এপ্রিল) সকালে দেশি অস্ত্র ধরা আমাদের গুরুত্ব আহত করে এবং ঘরবাড়ি ভাট রুম ভাঙচুর করে। পরে সন্ত্রাসী হাত থেকে স্থানীয়রা উদ্ধার করে, ইসলামপুর হাসপাতালে ভর্তি করে। ইসলামপুর থানা ভারপ্রাপ্ত ওসি মাজেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত করে আসামিদের আইনগত ব্যবস্থা নিব।

Loading