মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল বলেন, শিক্ষার্থীরা ভুল সিদ্ধান্ত নিয়েছে। নোংরা কোনো মানুষের কবলে পড়ে ভুল করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, মনে হয় খোদা ভাগ্যে রেখেছিলো, তোর এমন হবে। এভাবেই তুই উত্তোলন করবি, বড় হবি। সব কিছুই মূলত তার ইচ্ছা। সষ্ট্রাকে বলেছিলাম, তুমি আমাকে ধৈর্য্য ধরার ক্ষমতা দিয়ো, তিনি দিয়েছেন।
চন্দ্র মণ্ডল বলেন, সৃষ্ট্রিকর্তার প্রতি আমার শ্রদ্ধা, সব ধর্মের লোকদের প্রতি আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধা করে যাবো। সবাই যেনো এই মন নিয়ে বাংলাদেশে বসবাস করে।
তিনি বলেন, কোমলমতি শিশুরা ভুল করেছে, ওদের মাফ করে দিতে হবে। সারাদেশে যেনো এই ধরনের ঘটনা আর না ঘটে। এই ইতিহাস থেকে মানুষ শিখবে।
তিনি আরও বলেন, আমার নিরাপত্তার বিষয়ে প্রশাসন আশ্বাস দিলেও, আমি একটু হতাশা বোধ করছি। তবে প্রধান শিক্ষক এবং কমিটি মিলে সিদ্ধান্ত নিয়ে আমাকে যখন বলবে, তখনই আমি স্কুলে যাবো।
নিজের কল্পনার বাড়ি নিমার্ণের বিষয়ে তিনি বলেন, স্রষ্টার ইচ্ছায় যদি কোথাও একটি বাড়ি করি, তাহলে তার চার দেয়ালে থাকবে, গণিতের সূত্র এবং মহান বিজ্ঞানীদের সব ছবি। সারা বছর সেখানে বসে আমি গণিতের সাধনা করবো।
https://video.fdac31-1.fna.fbcdn.net/v/t42.1790-2/278084526_150924297416556_2919759805032452071_n.mp4?_nc_cat=110&ccb=1-5&_nc_sid=985c63&efg=eyJybHIiOjQ4MCwicmxhIjo3NTEsInZlbmNvZGVfdGFnIjoic3ZlX3NkIn0%3D&_nc_eui2=AeFHyqnGKUywzO3EtCW9WhmySBj3DjiP8sNIGPcOOI_yw8bLbTYWUWZXQM17Y0gmzFgyrC2QXSfqLIwOPPd0lc5n&_nc_ohc=1uZ2RhWL4CAAX_BBEzI&rl=480&vabr=267&_nc_ht=video.fdac31-1.fna&edm=AGo2L-IEAAAA&oh=00_AT-lR29AdrCwej1o6RWuwRLiPwrDuvhe4jOmQDpJxL54OQ&oe=6255B050
![]()