২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৫
শিরোনাম:

ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি: যুবলীগ ও জামায়াতের নেতৃত্বে হামলা-অগ্নিসংযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও পবিত্র কোরআন অবমাননার অভিযোগে কৌশিক বিশ্বাসকে (২৩) আটক করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১১ এপ্রিল) রাতে স্থানীয় যুবলীগ সদস্য উজ্জাল খান (৩৫) ও জামায়াত সদস্য নুরুজ্জামান হাওলাদারের (৩৮) নেতৃত্বে মিছিল নিয়ে কৌশিকের বাড়িতে হামলা চালানো হয়। এতে বাড়ি ভাঙচুর ও উঠানের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

পুলিশ আরও জানায়, প্রায় ৩০০ জন নিয়ে তারাবীহ নামাজের আগে যুবলীগ ও জামাতের দুই সমর্থকের নেতৃত্বে মিছিল বের করে কৌশিকের শাস্তির দাবি করে এলাকাবাসী। এক পর্যায়ে তার কৌশিকের বাবার বসত বাড়ি ভাঙচুর ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী ওই গ্রামের বাসিন্দা রমেন বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস। কৌশিক ৭দিন আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তিন বছর আগে কৌশিক ভারতে চলে যায়। সেখানে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ায় আইসিটি অ্যাক্টের মামলায় গত বছর গ্রেপ্তার হয়ে ২৮ দিন ভারতীয় জেল হাজতে আটক ছিলেন। তিনি ভারতে রাজমিস্ত্রির কাজ করতেন। তার বাবা আমরবুনিয়া গ্রামের বাসিন্দা। কৌশিক ভারতের থাকাকালীন সময় বিজেপি দলের সদস্যও ছিল।

পুলিশের কাছে কৌশিক আরও স্বীকার করেছে, ভারতে থাকাকালীন সময়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন সময়ে লোক সম্মুখে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর কথা বলতেন। কৌশিকে ফেসবুকে ‘জেহাদি তোষনকারী’ নামের আইডি দিয়ে ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ (সঃ) কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেন। এ পোস্টটি তিনি ভারতে থাকাকালীন করেছে মর্মে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কৌশিকসহ ১৮ জনকে আটক করেছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

এদিকে কৌশিক বিশ্বাসের বাড়ি পরিদর্শন করেছে মোরেলগঞ্জ-শরণখোলা এমপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, ইসলাম অবমানকারী কৌশিক ও তাদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়েছে যারা তাদেরকে অবশ্যই বিচার করা হবে।

Loading