৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৫
শিরোনাম:

কিছু ভুল থাকলেও আওয়ামী লীগ ভালোভাবে দেশ চালাচ্ছে : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো এতো ভালোভাবে দেশ কেউ পরিচালনা করেনি। এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ অতীতে কখনও এতো ভালো ছিলো না।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আস্থা হারিয়েছে বলেই আজ বিএনপি গণতন্ত্রহীন। বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও দলীয় সভাপতির দেওয়া ওয়াদা শত প্রতিকূলতা সত্ত্বেও বাস্তবায়ন হচ্ছে। যারা ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য উন্নয়নে ক্ষমতা ব্যবহার করেছে তারাই দেশের উন্নয়ন ও মানুষের সেবা নিয়ে অন্ধ সমালোচনা করছে।

এ বছরের জুনের মধ্যেই পদ্মাসেতু উদ্বোধন করার প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব একথা বলেন।

Loading