২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৮
শিরোনাম:

ঈদ উপলক্ষে লঞ্চের টি‌কিট বি‌ক্রি শুরু ১৬ এপ্রিল

আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে ঈদে ঘরমুখো মানুষের জন্য ঢাকা-বরিশাল রুটে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট বিক্রি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

Thank you for reading this post, don't forget to subscribe!

বরিশাল লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম পিন্টু জানান, ঢাকা-বরিশাল রুটে যাওয়া-আসার উভয় টিকিট এ সময়ের মধ্যে বিক্রি করা হবে। এর মধ্যে আগাম টিকিটপ্রাপ্তির জন্য দু-একটি লঞ্চ ছাড়া অন্য সব কাউন্টারে আবেদন গ্রহণ করা হয়েছে।

সুন্দরবন নেভিগেশনের পরিচালক ও বরিশাল লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম পিন্টু বলেন, এবার ঈদের আগে এবং পরে দীর্ঘ ছুটির কারণে ২৮ থেকে ৩০ এপ্রিলের পর লঞ্চে যাত্রীদের চাপ কম থাকতে পারে। ঢাকা-বরিশাল রুটে লঞ্চের সংখ্যা, আকার ও ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কেবিনের চাহিদা সব সময়ই থাকে। দেখতে হবে ডেকের যাত্রীদের অবস্থা। ডেকে যাত্রীদের চাপ না থাকার সম্ভাবনা বেশি। তাই ডাবল ট্রিপ চালাতে চাই না।

অ্যাডভেঞ্চার লঞ্চের স্বত্বাধিকারী ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক নিজাম উ‌দ্দিন বলেন, ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী লঞ্চগুলোয় চাহিদার চেয়ে কেবিনের সংখ্যা কম। এতে ঈদে কেবিনের চাহিদা থাকে কয়েক গুণ। এ কারণে আবেদনকারী সবাইকে কেবিনে দেয়া সম্ভব হয় না। আবেদন যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে যাত্রীদের মধ্যে টিকিট বিতরণ করা হবে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঈদ উপলক্ষে লঞ্চের বিশেষ সার্ভিস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ২৭ এপ্রিল থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। ঈদ ঘিরে প্রতিদিন ১০টি কোম্পানির লঞ্চ চলাচল করবে। ঘরমুখো মানুষের চাপের ওপর নির্ভর করবে এই রুটে বিশেষ সার্ভিসে কী পরিমাণ লঞ্চ চলাচল করবে।

Loading