২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১০
শিরোনাম:

ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি, ‘স্ত্রী জড়িত’ বলে গেলেন স্বামী!

পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় সাবেক ক্রিকেটার কাউসার আলম তৈমুরের (৪৫) শরীরে গরম পানি ঢেলে দেওয়া হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার ৬দিন পর রবিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মৃত্যুর আগে নিজের লেখা ও স্বাক্ষর করা জবানবন্দিতে তৈমুর জানান, তার এই অবস্থার জন্য তার স্ত্রী জড়িত। তিনি লেখেন, সে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে দিয়েছে। এই লেখার বিচে তৈমুরের স্বাক্ষর ও টিপসই রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৈমুরের স্ত্রী খাদিজা বিনতে শামস রুপাকে গ্রেফতার করেছে ফেনী থানার পুলিশ। তৈমুর ফেনী শহরের নাজির রোডের আবু তৈয়ব চৌধুরীর ছেলে ও ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার ছিলেন।

এদিকে নিহতের ছোট ভাই তানজুর চৌধুরী বাদী হয়ে শনিবার রাতে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, দীর্ঘ দিন ধরে তার ভাই ও ভাবীর মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। গত সোমবার সকাল ৬টার দিকে তার ভাইয়ের চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখতে পান, গরম পানিতে তার ভাইয়ের পুরো শরীর ঝলসে গেছে। সেখান থেকে তৈমুরকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম থেকে পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের আইসিইউতে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।

তবে তৈমুরের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী রুপা। গ্রেফতারের আগে রুপা জানান, তাকে ফাঁসাতে অন্য কেউ এ চক্রান্ত করছে। ঘটনার দিন সেহরি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তৈমুরের গায়ে কিভাবে গরম পানি পড়েছে তিনি তা জানেন না।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রুপাকে গ্রেফতার করা হয়েছে।

Loading