২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১০
শিরোনাম:

নির্বাচন ছাড়াই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ছাত্রদলের পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মুহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহসভাপতি হিসেবে রাশেদ ইকবাল খান ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম রাকিবের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে সংগঠনটির সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের সাবেক কমিটি ছাত্রদল পুনর্গঠনের যাবতীয় দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগের কমিটি বিলুপ্ত করে আংশিক কমিটির মনোনয়ন দেন। তার মনোনয়ের ভিত্তিতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এর আগে দীর্ঘ ২৭ বছর পর বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য মির্জা আব্বাসের বাসায় কাউন্সিলের মাধ্যমে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবার হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এবার আবারও সেই পূর্বের নিয়মের পুনরাবৃত্তি করে নির্বাচন ছাড়া মনোনয়নের মাধ্যমে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Loading