২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫
শিরোনাম:

আশাশুনিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ১৭ এপ্রিল ২০২২ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, বি আর ডিও কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র কর্মকর্তা এবিএম ফিরোজ আহমেদ সহ সরকারি কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন-মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এমন ভাবে তুলে ধরতে হবে যাতে তারা অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!