সোমবার রাতভর নিউ মার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা শুরু হয়। পুরো এলাকায় রণক্ষেত্র তৈরি হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ারসেল ও কাঁদানে গ্যাস ছুড়ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিউমার্কেট এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা প্রায়ই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর ও লাঞ্ছিত করে। এসবের সুষ্ঠ সমাধান না হরে তারা আন্দোলন চালিয়ে যাবে।
সোমবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ২০ জন আহত হন।
![]()