২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০
শিরোনাম:

ফের রণক্ষেত্র নিউমার্কেট, চলছে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধাওয়া, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত

সোমবার রাতভর নিউ মার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা শুরু হয়। পুরো এলাকায় রণক্ষেত্র তৈরি হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ারসেল ও কাঁদানে গ্যাস ছুড়ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিউমার্কেট এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা প্রায়ই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর ও লাঞ্ছিত করে। এসবের সুষ্ঠ সমাধান না হরে তারা আন্দোলন চালিয়ে যাবে।

সোমবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ২০ জন আহত হন।

Loading