২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
শিরোনাম:

রাজনৈতিক শত্রুতার জেরে যুবলীগ নেতা হত্যা, শাস্তির দাবি পরিবারের

জমি নিয়ে বিরোধ থাকলেও রাজনৈতিক শত্রুতার জেরেই বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন যুবলীগ নেতা বুলু মিয়াকে হত্যা করা হয়েছে। এমনটাই অভিযোগ নিহতের পরিবারের। তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
রাজনৈতিক শত্রুতার জেরে যুবলীগ নেতা হত্যা, শাস্তির দাবি পরিবারের

Thank you for reading this post, don't forget to subscribe!

ছেলের ওপর হামলার খবর শুনে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ যায় বাবার। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছেলে মিনহাজ। হামলার শিকার হয়ে হাসপাতালে জীবন-মরণ লড়াই করছেন চাচাতো ভাই। নিহত বুলু মিয়ার ভাই দুদু মিয়ারও ফেরেনি জ্ঞান।

বগুড়ার শিবগঞ্জের খেউনি বিন্যাচাপড় গ্রামে দোকানের জমি নিয়ে প্রায় ৩ বছর ধরে একই গ্রামের ইমদাদের সঙ্গে বিরোধ চলে আসছিল বুলু মিয়ার পরিবারের। সম্প্রতি সেই জমির দখল নিয়ে তৈরি হয় উত্তেজনা। পরিবারের অভিযোগ, রোববার দুপুরে ইমদাদসহ অন্তত ৩০ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সাবেক ইউপি সদস্য ও নিহতের ছেলের ওপর হামলা চালায়। খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে পথেই আক্রমণের শিকার হন বুলু মিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

নিহতের পরিবারের অভিযোগ, নির্বাচনের মাঠে পূর্বশত্রুতা থেকেই এই হত্যাকাণ্ড। সুষ্ঠু বিচারের দাবি তাদের। নিহতের এক স্বজন বলেন, নিষ্ঠুরভাবে আমার চাচা শ্বশুরকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। সাবেক ইউপি সদস্য মো. বাদশা মণ্ডল বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে এ হত্যাকাণ্ড গঠানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত উল্লাহ বলেন, দু-এক দিনের মধ্যে মামলা হবে। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হবে। নিহত বুলু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Loading