২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০১
শিরোনাম:

বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি ও ক্ষমতালোভী দল: সেতুমন্ত্রী 

ওবায়দুল কাদের বলেন, বিএনপিই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো যখন তারা ক্ষমতায় ছিলো। গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র। মঙ্গলবার তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন। অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে, সে কথা তারা একবারও বলে না।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিলো? বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। রক্তকণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোন ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক বলেও জানান।

Loading